ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরে ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন বন্ধু মোটর সাইকেল আরোহী ছিলেন, যাদের একজন ঘটনাস্থলেই এবং অন্যজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। অপরজনও মোটর সাইকেল আরোহী ছিলেন। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত শহরের কলাহাট ও ভুটিয়ারগাতী এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের কলাহাট এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী শাহরিয়ার জামান শান্ত (২৫) ও তার বন্ধু টোটন (২৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। শান্ত শহরের আরাপপুর দুখী মাহমুদ সড়ক এলাকার শাহীন বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। অন্যদিকে, টোটনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টোটন শহরের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে বেরিয়ে বন্ধু টোটনের মোটর সাইকেলে ঘুরতে বের হয়েছিলেন শান্ত। পথিমধ্যে কলাহাট এলাকায় পৌঁছালে মাগুরাগামী ট্রাকটির সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। টোটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে, শনিবার দুপুর ১২টার দিকে শহরের ভুটিয়ারগাতী এলাকায় আরও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মাগুরা জেলার শত্রুজিতপুর গ্রামের বাসিন্দা সৌম্য বিশ্বাস (২৮) মোটর সাইকেলে করে ঝিনাইদহে কাগজপত্রের কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে ভুটিয়ারগাতী নতুন ব্রিজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌম্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই তিনটি দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

আপডেট সময় : ০৬:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬