মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

রংপুরের ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান ও একুশে পদক প্রদানের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রংপুরের ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখা বীর ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’-এ ভূষিত করার জোর দাবি জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে রংপুর রিপোর্টার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা থেকে বক্তারা এই আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলনের স্বাধিকার চেতনাই ১৯৭১ সালের মহান স্বাধীনতা এনে দিয়েছিল। ভাষা আন্দোলনের সেই চেতনা ধারণ করেই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অভিযাত্রা এখনও অব্যাহত রয়েছে। কিন্তু রংপুরের অনেক ভাষা সৈনিক আজও অবহেলিত ও উপেক্ষিত। তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। তাই ভাষা সৈনিকদের প্রতি সম্মান প্রদর্শনে অনতিবিলম্বে তাদের একুশে পদকে ভূষিত করার দাবি জানান তারা।

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, আরপিইউজে কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহিন, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডামি এবং আরপিইউজে পাঠাগার সম্পাদক সাহানুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

রংপুরের ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান ও একুশে পদক প্রদানের দাবি

আপডেট সময় : ০৬:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬