ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

চট্টগ্রামে ব্যবসায়ীকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: গ্রেপ্তার ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় এক ব্যবসায়ীকে ঘিরে ধরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ ফেব্রুয়ারি সকালে এ ঘটনা ঘটে এবং শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী মোহাম্মদ সিরাজের অভিযোগ, তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। তার ব্যবসার উন্নতি দেখে অভিযুক্ত আহমেদ কবির দীর্ঘদিন ধরে তার কাছে অর্থ দাবি করে আসছিলেন। ঝামেলা এড়াতে তিনি আগেও কিছু টাকা দিয়েছিলেন। তবে সম্প্রতি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আহমেদ কবির।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সকালে সিরাজ বাসা থেকে ডেবারপাড় বাজারে যাচ্ছিলেন। পথে দক্ষিণ খুলশীর গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবার পাড় এলাকার কেডিএস বিল্ডিংয়ের নিচতলার পার্কিং ফ্লোরে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১ থেকে ৪ নম্বর আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে ঘিরে ফেলে পথরোধ করে। তারা জানায়, চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে সাংবাদিক পরিচয়ধারী আহমেদ কবিরকে ৫০ লাখ টাকা দিতে হবে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। এতে সিরাজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নিচের ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকে। একপর্যায়ে আহমেদ কবির তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং দাবিকৃত টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাত দিনের মধ্যে টাকা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় ভুক্তভোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি খুলশী থানায় মামলা দায়ের করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

চট্টগ্রামে ব্যবসায়ীকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬