ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন, স্বাধীনতা ও শৌর্যের নতুন প্রতীক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে নবনির্মিত এই পতাকাস্তম্ভের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

১২০ ফুট উচ্চতার এই পতাকাস্তম্ভটি বর্তমানে দেশের সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে উত্তোলিত হয়েছে ২৮ ফুট দৈর্ঘ্য ও ১৬ দশমিক ৮ ফুট প্রস্থের সুবিশাল জাতীয় পতাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, একাডেমি প্রাঙ্গণে স্থাপিত ‘চির উন্নত বিজয় নিশান’ নামের এই সুউচ্চ পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবময় ইতিহাস ও শৌর্য বহন করবে।

আনসার ও ভিডিপি একাডেমিতে উড্ডীয়মান এই জাতীয় পতাকা প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে বলে আশা করা হচ্ছে। এটি তাদের দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। ভাষা আন্দোলনের গভীর চেতনাকে ধারণ করে এই আয়োজন বাহিনীর প্রতিটি সদস্যের দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে নতুন উদ্দীপনায় উজ্জীবিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বাহিনীর প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।

তিনি আরও বলেন, আজ মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ আব্দুল জব্বার এই বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য দেশপ্রেম ও আত্মত্যাগে চিরন্তন অনুপ্রেরণার উৎস। মহাপরিচালক উল্লেখ করেন, একাডেমিতে স্থাপিত ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়; এটি জাতির অগ্রযাত্রা, আত্মত্যাগ ও শৌর্যের এক দৃশ্যমান স্মারক। এটি গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক হিসেবেও বিবেচিত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার শপথে সকলকে উদ্বুদ্ধ করবে।

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ একাডেমির চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপ-মহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন, স্বাধীনতা ও শৌর্যের নতুন প্রতীক

আপডেট সময় : ১০:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬