ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ফতুল্লায় এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: সংঘর্ষে আহত ১, পাল্টাপাল্টি অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে আরাফাত নামের এক কর্মী আহত হয়েছেন। শনিবার বিকেলে গুলশান রোড এলাকায় সংঘটিত এ ঘটনায় এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধনে হামলার অভিযোগ তুলেছেন আহত আরাফাত। তবে আলিফ দেওয়ান এই অভিযোগ অস্বীকার করে উল্টো আরাফাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন, যা নিয়ে স্থানীয় রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আহত আরাফাত জানান, শনিবার বিকেলে সিয়াম, বিপ্লব, নোমান, রাসেল ও সাব্বিরসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। তার অভিযোগ, এই হামলার পেছনে এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধন ছিল এবং এটি একটি পরিকল্পিত হামলা। আরাফাত দাবি করেন, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। এই অনুদান আলিফ দেওয়ানের মাধ্যমে না দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে আরাফাত অভিযোগ করেন। তিনি আরও জানান, ন্যায্য বিচার না পেলে আইনি পদক্ষেপ নিতেও তিনি প্রস্তুত।

অন্যদিকে, এনসিপি নেতা আলিফ দেওয়ান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, আরাফাত জাতীয় নাগরিক পার্টির কোনো সদস্য নন এবং নির্বাচনের পর থেকে সে পঞ্চবটি মোড়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছিল। আলিফ দেওয়ান পাল্টা অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে আরাফাত ও তার সহযোগীরা তাদের কর্মী বিপ্লবকে মারধরের উদ্দেশ্যে রোলিং মিলে নিয়ে যায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিপ্লবকে উদ্ধার করা হয়।

ঘটনাটি স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলামকে জানানো হয়েছে। তিনি উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে এই কোন্দল ও পাল্টাপাল্টি অভিযোগ স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

ফতুল্লায় এনসিপির অভ্যন্তরীণ কোন্দল: সংঘর্ষে আহত ১, পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : ১০:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬