ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

দেশকে এগিয়ে নিতে তারেক ও বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন: শেখ রবিউল আলম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তারেক রহমান ও বিএনপি সরকারের প্রতি আস্থা রেখে দেশকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নাশুখালী হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকা স্বাভাবিক এবং প্রতিযোগিতা অপরিহার্য উল্লেখ করে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, তাই আইন নিজের হাতে তুলে নেওয়া, সংঘর্ষ বা সহিংসতার কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের একযোগে কাজ করে এগিয়ে যেতে হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, সড়ক, রেল ও নৌপথের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

মোল্লাহাট উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে মন্ত্রী শেখ রবিউল আলমকে গণসংবর্ধনা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

দেশকে এগিয়ে নিতে তারেক ও বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন: শেখ রবিউল আলম

আপডেট সময় : ১০:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬