ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করতে পারলে সংশ্লিষ্ট প্রশাসনকে বিশেষ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি যদি দলীয় পরিচয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে সম্পূর্ণ আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের কঠোর হস্তে দমন করতে হবে। এছাড়া পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রী মুরাদনগর উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা বা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এদিন দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। দীর্ঘদিনের সুখে-দুঃখে পাশে থাকা প্রিয় নেতাকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

শহীদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেকে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সম্মানের সুবিধা নিলেও পরবর্তীতে আর খোঁজ রাখেন না। কিন্তু কায়কোবাদ সাহেব সবসময়ই আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি আমাদের থাকার জন্য ঘর করে দিয়েছেন এবং মন্ত্রী হওয়ার পরও আমাদের ভুলে যাননি। তার এই আন্তরিকতায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে: ধর্মমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬