ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রীর ৪৫ দিনের বিশেষ নির্দেশনা: পদ্মা সেতুতে জোর প্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের মানুষের সড়কপথে যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার দেশের সর্ববৃহৎ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু সরেজমিনে পরিদর্শনকালে এবং টোল বুথ পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদযাত্রা মসৃণ ও সুশৃঙ্খল রাখতে রমজানের শুরু থেকে ঈদ পরবর্তী আরও ১৫ দিনসহ মোট ৪৫ দিনের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিশেষ করে পদ্মা সেতুতে যানবাহনের সম্ভাব্য অতিরিক্ত চাপ মোকাবিলায় সকল টোল লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং টোল আদায় কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সকল টোল বুথের পাশাপাশি ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেনগুলোও সার্বক্ষণিক সচল রাখতে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও যেকোনো ধরনের দুর্ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক রেকার, ফায়ার ভেহিক্যাল এবং অন্যান্য জরুরি সেবা যান প্রস্তুত রাখা, ফায়ার সেফটি ব্যবস্থা জোরদার করা এবং সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় ও কার্যকর যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।

এদিন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, বাস-বে চালু হলে যাত্রী ওঠানামা আরও সুশৃঙ্খল হবে, মূল সড়কে যানজট হ্রাস পাবে এবং সার্বিকভাবে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি প্রটোকলের গাড়ি প্রত্যাখ্যান জামায়াত আমিরের, বললেন ‘ক্ষমতার অপব্যবহার চাই না’

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রীর ৪৫ দিনের বিশেষ নির্দেশনা: পদ্মা সেতুতে জোর প্রস্তুতি

আপডেট সময় : ০৮:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬