ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

হালাল সনদ শাখায় অনিয়মের অভিযোগে ইফার উপপরিচালক স্ট্যান্ড রিলিজ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) হালাল সনদ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু ছালেহ পাটোয়ারীকে অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (অতিরিক্ত দায়িত্বে) করে নরসিংদী জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির সচিব শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির কথা জানানো হয়।

সম্প্রতি হালাল সনদ প্রদান প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত একটি কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক ও খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হালাল সনদ গ্রহণে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ, হয়রানি এবং অপ্রয়োজনীয় শর্ত আরোপের বিষয়ে অভিযোগ উত্থাপন করেছিলেন।

অভিযোগগুলো খতিয়ে দেখার পর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ হিল বাকি বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করেন। এরপর অভিযুক্ত কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে নরসিংদী জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এই অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের প্রস্তুতিও চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র আভাস দিয়েছে। স্ট্যান্ড রিলিজের অফিস আদেশে বলা হয়েছে, ওই কর্মকর্তাকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দেনা-পাওনা পরিশোধ বা সমন্বয় করে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে; অন্যথায় ওই তারিখ বিকাল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের ১৬ অক্টোবর ২০২৫ তারিখের অফিস আদেশে তার উপপরিচালকের চলতি দায়িত্ব বাতিল করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের একদলীয় শাসন ও ভিন্নমত দমনের অভিযোগ

হালাল সনদ শাখায় অনিয়মের অভিযোগে ইফার উপপরিচালক স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ১০:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬