ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিলা পেলেন শিক্ষকতার চাকরি

জন্মগতভাবে দুটি হাত না থাকা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে কামিল (মাস্টার্স সমমান) ডিগ্রি অর্জনকারী সিরাজগঞ্জের কামারখন্দের নিলা খাতুন অবশেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন।

গত ৫ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকায় ‘পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন’ শিরোনামে নিলার জীবন সংগ্রাম নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সরকারের নজরে আসে। রবিবার, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে নিলাকে নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই চাকরি পাওয়ার খবরে নিলা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু এবং সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হাসানের তত্ত্বাবধানে নিলাকে Special School for Children with Disabilities-এ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিদ্যুৎমন্ত্রীর নির্দেশে নিলাকে সমাজকল্যাণমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন। নিলার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় তিনি এবং তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিলা প্রমাণ করেছেন যে, শারীরিক সীমাবদ্ধতা থাকলেও ইচ্ছাশক্তিই মানুষের সাফল্যের মূল চাবিকাঠি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের একদলীয় শাসন ও ভিন্নমত দমনের অভিযোগ

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিলা পেলেন শিক্ষকতার চাকরি

আপডেট সময় : ১০:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬