ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জাইমা রহমানের আবেগঘন পোস্ট: ‘আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্প্রতি তার বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি তারেক রহমানকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেছেন।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাইমা রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই হৃদয়স্পর্শী বার্তাটি শেয়ার করেন। বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শের প্রতি তার অবিচল আস্থা ও শ্রদ্ধাবোধ এই পোস্টের মাধ্যমে উঠে এসেছে।

জাইমা রহমান তার লেখায় বলেছেন, “ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।” এই বার্তা তারেক রহমানের প্রতি জাইমা রহমানের গভীর ভালোবাসা, বিশ্বাস এবং তাকে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে দেখার বিষয়টি স্পষ্ট করে তোলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেপণাস্ত্র সংকটে জার্মানি: টমাহক মোতায়েন থেকে পিছিয়ে যুক্তরাষ্ট্র

জাইমা রহমানের আবেগঘন পোস্ট: ‘আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ’

আপডেট সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬