ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি দমনে কঠোর হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর: পিরোজপুরে উন্নয়ন বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে এবং চাঁদাবাজি কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। শুক্রবার পিরোজপুরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার তদারকি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে এক আলোচনা সভায় তিনি মাঠ প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে না পারে, সেদিকে মাঠ প্রশাসনকে সজাগ থাকতে হবে। বিশেষ করে রমজান মাসে চাঁদাবাজি পুরোপুরি বন্ধে প্রশাসনকে সর্বোচ্চ কঠোরতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

একইসাথে, পিরোজপুর জেলার সাতটি উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, সরকারি ভবন নির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রতিটি উপজেলায় দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।

শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত এই সভায় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহাম্মেদ সিদ্দিকী, জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান ও সাবেক সভাপতি অধ্যাপক আলমগীর হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বাজার মনিটরিং জোরদার এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেন। এছাড়া, পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নলডাঙ্গায় যুবদলের রক্তক্ষয়ী সংঘর্ষ: দুই নেতা বহিষ্কার, ৬ আহত, এলাকায় থমথমে পরিস্থিতি

রমজানে বাজার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি দমনে কঠোর হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর: পিরোজপুরে উন্নয়ন বার্তা

আপডেট সময় : ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬