ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু: পৃথক ঘটনায় দুই আত্মহত্যা, হাতিরঝিলে মিলল এক বৃদ্ধের লাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ ও কদমতলীতে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই সময়ে হাতিরঝিল এলাকা থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে হাজারীবাগের মেট্রো হাউজিং এলাকায় তপু চৌধুরী (৩২) নামের এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসনাইন সোহান জানান, বৃহস্পতিবার রাতে ওই এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রায় চার বছর আগে বিয়ে করা তপু চৌধুরীর স্ত্রী তিন মাস আগে দাম্পত্য কলহের জেরে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের ধারণা। তপু চৌধুরী বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার মৃত কুতুবউদ্দিন চৌধুরীর ছেলে।

এদিকে, একই দিন রাত ১২টার দিকে কদমতলীর নুরপুর বায়তুস সালাম রোডের একটি বাসা থেকে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কদমতলী থানার এসআই শফিকুল ইসলাম জানান, ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সময় তার স্ত্রী নুপুর আক্তার বাসার বাইরে ছিলেন। নুপুর ফিরে এসে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন চরম পদক্ষেপ নিলেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত হতে পারেনি। জাহাঙ্গীর চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামের মৃত ছাত্তার হাজরা ও বেহুলা বেগমের ছেলে।

অপরদিকে, রাজধানীর হাতিরঝিল থানার মালিবাগ রেলগেইট ডিআইটি রোড ফ্লাইওভারের পিলারের নিকট থেকে দীনেশচন্দ্র দাশ (৮০) নামের এক ভাসমান ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতিরঝিল থানার এসআই মোস্তানছির বিল্লাহ জানান, শুক্রবার দিনের বেলা ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে ভুগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্যের সংঘাতে রণক্ষেত্র: সাবেক চেয়ারম্যান-ইউপি সদস্যের অনুসারীদের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু: পৃথক ঘটনায় দুই আত্মহত্যা, হাতিরঝিলে মিলল এক বৃদ্ধের লাশ

আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬