ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই ফোনালাপে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার বিকেল ৩টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারপ্রধানকে ফোন করেন। টেলিফোনে আলাপকালে দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উভয় নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন, যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্যের সংঘাতে রণক্ষেত্র: সাবেক চেয়ারম্যান-ইউপি সদস্যের অনুসারীদের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার

আপডেট সময় : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬