ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থনের দায়ে ভারতে তিন মুসলিম যুবক গ্রেপ্তার

ভারতের আসাম রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানানো এবং এ বিষয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার অভিযোগে তিন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মঞ্জুর রহমান (২৩), আশরাফুল ইসলাম (২১) এবং আব্দুল কাশেম (২৩)।

সম্প্রতি ভারতের শিক্ষা খাতে বিভিন্ন অনিয়ম এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন এই তিন যুবক। পরবর্তীতে তারা স্থানীয় লালুক থানায় একটি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, যা পুলিশ মঞ্জুর করেনি।

গ্রেপ্তার হওয়া মঞ্জুর ও আশরাফুল এমকম-এর ছাত্র। আব্দুল কাশেম ফার্মাসিউটিক্যাল সায়েন্সে স্নাতক সম্পন্ন করে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছিলেন। গ্রেপ্তারকৃতদের পরিবারের অভিযোগ, তারা মুসলিম হওয়ার কারণেই বিশেষভাবে নিশানা হয়েছেন। মঞ্জুরের বাবা মজিবুর রহমান বলেছেন, তার ছেলে কোনো অসাংবিধানিক কাজ করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না; বাসের ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্রীর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থনের দায়ে ভারতে তিন মুসলিম যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬