ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত আলোচনাকে আরও এগিয়ে নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তৃতীয়বারের মতো দেশটিতে সফরে যাচ্ছেন। এই সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এছাড়াও মন্ত্রী ও উপদেষ্টাসহ মোট চারজনের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফরে অংশ নেবেন বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের সূত্রমতে, মন্ত্রী ও তার সফরসঙ্গীরা সোমবার (২৭ তারিখ) রাত ৯টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদও মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন বলে অন্য একটি সূত্র জানিয়েছে। মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা সাধারণত মাসের শেষদিকে অনুষ্ঠিত হলেও, এবার তা এগিয়ে আনা হয়েছে।

যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে মন্ত্রণালয়ের একাধিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না; বাসের ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্রীর

শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ১২:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬