ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

গুগল আইও সম্মেলন: ১৯ ও ২০ মে, আসছে প্রযুক্তির নতুন দিগন্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রতীক্ষিত বার্ষিক ইভেন্ট ‘গুগল আইও’ সম্মেলনের তারিখ ঘোষণা করেছে গুগল। আগামী ১৯ ও ২০ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বসবে এই প্রযুক্তির মহাযজ্ঞ। অ্যান্ড্রয়েড ডেভেলপার ও প্রযুক্তি ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহের কারণে গুগলের এই সম্মেলন বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে।

সম্মেলনের শুরুতে মূল বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এবং গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস। এরপর পর্যায়ক্রমে গুগলের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা তাদের নতুন উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করবেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও প্রোগ্রামারদের জন্য প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ভবিষ্যৎ প্রযুক্তির ধারণা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিসহ বিভিন্ন হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন করতে পারে গুগল। এছাড়াও, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা এবং জেমিনি চ্যাটবটের হালনাগাদ সংস্করণ উন্মোচন করা হতে পারে। গুগলের বিভিন্ন সেবা ও প্রযুক্তির ওপর একাধিক বিশেষ সেশনও আয়োজন করা হবে সম্মেলনে।

বিশ্বজুড়ে থাকা প্রযুক্তিপ্রেমীরা ভার্চ্যুয়ালি এই সম্মেলনে যুক্ত হতে পারবেন। অ্যান্ড্রয়েড ডেভেলপার ও সাধারণ ব্যবহারকারীদের জন্য উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সেশন অনলাইনে সরাসরি সম্প্রচার করবে গুগল। সারা বিশ্বের প্রযুক্তিবিদ ও ব্যবহারকারীরা অধীর আগ্রহে গুগল আইও সম্মেলনের জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই মঞ্চ থেকেই গুগল তাদের ভবিষ্যৎ প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরে এবং নতুন উদ্ভাবনের ইঙ্গিত দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৈয়দ মুজতবা আলী: প্রজ্ঞার প্রমাদ ও সমাজের দায়

গুগল আইও সম্মেলন: ১৯ ও ২০ মে, আসছে প্রযুক্তির নতুন দিগন্ত

আপডেট সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬