ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রক্তাক্ত সড়ক: জানুয়ারিতে ঝরল ৪৮৭ প্রাণ, মৃত্যুর শীর্ষে মোটরসাইকেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল থামছেই না। বছরের প্রথম মাস জানুয়ারিতেই সারাদেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ১৯৪ জন। মোট প্রাণহানির মধ্যে উল্লেখযোগ্য অংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার, যা শতাংশের হিসেবে প্রায় ৪০ দশমিক ২৪ শতাংশ।

সড়ক দুর্ঘটনার ওপর নজরদারি করা একটি বেসরকারি সংস্থার মাসিক প্রতিবেদনে এসব উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র, অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৬৮ জন নারী এবং ৫৭ জন শিশু রয়েছে। মাসজুড়ে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯৬ জন। এছাড়া সড়কপথের পাশাপাশি অন্যান্য পথেও প্রাণহানি ঘটেছে। ৪১টি রেল দুর্ঘটনায় ৩২ জন এবং ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১৯৬ জন। এছাড়া বাসের যাত্রী ২১ জন; ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের আরোহী ২৮ জন; থ্রি-হুইলারের যাত্রী ৭৭ জন এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন যানবাহনের যাত্রী ছিলেন ১৩ জন। বাইসাইকেল আরোহী হিসেবেও ১১ জন প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে সবচেয়ে বেশি ২০৯টি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫টি, পথচারীকে ধাক্কা বা চাপা দেওয়ার ঘটনা ১৩৭টি এবং যানবাহনের পেছনে আঘাতজনিত কারণে ৭২টি দুর্ঘটনা ঘটেছে। সড়কের ধরন অনুযায়ী, আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ২০৭টি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া জাতীয় মহাসড়কে ১৫৬টি, গ্রামীণ সড়কে ৮৫টি এবং শহরের সড়কে ১০৩টি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ছিল মোট ৮৮৫টি। এর মধ্যে মোটরসাইকেল ২১৭টি, ট্রাক ১৪৪টি, বাস ১০৮টি এবং থ্রি-হুইলার ১৬৪টি। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। এই বিভাগে ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে দুর্ঘটনার হার সবচেয়ে কম, যেখানে ২৪টি দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী ঢাকায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ভোট দেব আমরা, পদ পাবে অন্যরা—এই বৈষম্য চলতে পারে না’: পাহাড়ে সম-অধিকারের দাবি

রক্তাক্ত সড়ক: জানুয়ারিতে ঝরল ৪৮৭ প্রাণ, মৃত্যুর শীর্ষে মোটরসাইকেল

আপডেট সময় : ০৮:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬