ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

হজের প্রাক-নিবন্ধন শুরু আজ, থাকছে বিশেষ শর্তাবলী

আজ ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। হজে গমনেচ্ছুদের এই সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে অবশ্যই ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর চূড়ান্ত নিবন্ধন করতে হবে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে, যেখানে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি ঘোষণা করেছে। সরকারি ও বেসরকারি যেকোনো মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।

নিবন্ধনের জন্য সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে ইউজার তৈরি করে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিসেও নিবন্ধন করা যাবে। সরকারি মাধ্যমে হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। বেসরকারি হজযাত্রীদের হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকে এজেন্সির নির্ধারিত হিসাবে টাকা জমা দিতে হবে।

১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না। এছাড়া, দুরারোগ্য ব্যাধি যেমন- হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়বিক বা মানসিক ব্যাধি এবং ডিমেনশিয়া রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার আক্রান্ত রোগী এবং জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন- যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাস এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো নারী হজযাত্রী ফিটনেস সনদ পাবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে তারকাদের স্বপ্নভঙ্গ: বেঞ্চেই কাটলো অনেকের টুর্নামেন্ট

হজের প্রাক-নিবন্ধন শুরু আজ, থাকছে বিশেষ শর্তাবলী

আপডেট সময় : ০২:৫৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬