ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার নির্দেশ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, নতুন সরকারের উন্নয়ন অভিযাত্রায় কাজের গতি ও মানই হবে প্রধান অগ্রাধিকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন। তাই প্রতিটি বিভাগকে তাদের চলমান কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে উপস্থাপন করতে হবে। তিনি আরও বলেন, সমন্বিত প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে আমরা এই মন্ত্রণালয়কে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।

দেশের সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা অপরিহার্য।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার নির্দেশ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬