ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

দ্রুতই স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া: সিলেটে সহকারী হাই কমিশনার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশ্বস্ত করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। বর্তমানে পর্যটনসহ বন্ধ থাকা অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলো পুনরায় চালু করার জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। অনিরুদ্ধ দাস বলেন, “বর্তমানে বিশেষ পরিস্থিতিতে কেবল চিকিৎসা (মেডিক্যাল) ও ডাবল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। তবে আমরা সব ধরনের ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে কাজ করছি। আশা করা যায়, খুব শিগগিরই সাধারণ মানুষ সব ক্যাটাগরিতে ভিসা পাবেন।”

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, দুই দেশের এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ওপর প্রতিষ্ঠিত। এ সম্পর্কের মূল অংশীদার হলো উভয় দেশের সাধারণ মানুষ। আমাদের চিন্তা-চেতনা ও দীর্ঘদিনের লালিত সংস্কৃতি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান সীমিত করে দেয় ভারত। বর্তমানে জরুরি চিকিৎসা প্রয়োজন ছাড়া পর্যটন বা অন্যান্য সাধারণ প্রয়োজনে ভিসা পাওয়া প্রায় বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করায় ভিসা কার্যক্রম পুনরায় পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে দুই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

দ্রুতই স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা প্রক্রিয়া: সিলেটে সহকারী হাই কমিশনার

আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬