ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর নতুন একান্ত সচিব হলেন মেহেদুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কর্মকর্তাদের তালিকায় নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-২ এবং সহকারী একান্ত সচিব (এপিএস)-২ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তাকে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতন কাঠামোতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান সানি। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন ও আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন।

নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, এই পদে যোগদানের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নিয়োগগুলো সম্পূর্ণ চুক্তিভিত্তিক। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তারা নিজ নিজ পদে বহাল থাকবেন। এছাড়া নিয়োগের অন্যান্য বিস্তারিত শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘বেপরোয়া’, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ: ব্রিটিশ এমপি

প্রধানমন্ত্রীর নতুন একান্ত সচিব হলেন মেহেদুল ইসলাম

আপডেট সময় : ০৭:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬