ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

পবিত্র রমজানে মুনাফার লোভে লাগামহীন দামবৃদ্ধি নয়: প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ব্যবসায়িক মুনাফা অর্জনের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পবিত্র মাসটিকে কেবল লাভ-ক্ষতির হিসাব-নিকাশের আখড়া হিসেবে দেখা উচিত নয়। বরং আত্মশুদ্ধি ও সংযমের এই মাসে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। রামাদ্বান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।” তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষ্যণীয়। আপনাদের প্রতি আমার আহ্বান রামাদ্বানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না।”

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। তিনি মনে করিয়ে দেন যে, হাজারও প্রাণের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্র জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তারা ক্ষমতায় এসেছেন। বিএনপি সরকার সকল প্রকার অনাচার ও অনিয়ম সৃষ্টিকারী সিন্ডিকেট ভাঙতে বদ্ধপরিকর।

ক্ষুদ্র, মাঝারি বা বড় সকল ধরনের ব্যবসায়ীর প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সরকার যেকোনো ধরনের পরামর্শ বা অভিযোগ শুনতে প্রস্তুত। “ক্রেতা বিক্রেতা গ্রহীতা, এই সরকার সবারই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি,” – এই কথাগুলো বলে প্রধানমন্ত্রী জনগণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রমজান মাসে রোজাদারদের নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ব্যাপারেও প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “রামাদ্বান মাসে রোজাদাররা বিশেষ করে ইফতার তারাবিহ, সেহরি, এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরইমধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।” একই সাথে, অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। অফিস-আদালতে বিনা প্রয়োজনে বা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাকেও তিনি ইবাদাতের অংশ বলে মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

পবিত্র রমজানে মুনাফার লোভে লাগামহীন দামবৃদ্ধি নয়: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:২৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬