ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর প্রমোশনাল পার্টনার হলেন ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬’-এর অফিশিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিযোগিতাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইমেকার্স বাংলাদেশ এবং ঈশায়া তাহসিনের মধ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। ইমেকার্স বাংলাদেশের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নূর সিবা এবং ঈশায়া তাহসিন নিজ পক্ষে স্বাক্ষর করেন। এই আয়োজনের অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে গাজী টেলিভিশন।

চুক্তি অনুযায়ী, ঈশায়া তাহসিন প্রতিযোগিতাটির ব্র্যান্ড প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন, জনসংযোগ এবং গণমাধ্যমে উপস্থাপনার দায়িত্ব পালন করবেন। এছাড়া, তিনি প্রতিযোগীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং গণমাধ্যম যোগাযোগের বিষয়ে মূল্যবান প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবেন। ইমেকার্স বাংলাদেশ এর আগে বেশ কিছু বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে এবং তাদের লক্ষ্য হলো এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, মেধা ও সম্ভাবনাকে বিশ্ব মঞ্চে তুলে ধরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্কিত ফাইনালের পর অবসরে রেফারি স্লাভকো ভিনচিচ

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর প্রমোশনাল পার্টনার হলেন ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন

আপডেট সময় : ০১:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬