ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, দুই মাস পরও সন্ধান মেলেনি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পলাশপুর গ্রাম থেকে মোহাম্মদ (১৭) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছেন। গত দুই মাস পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পেতে পরিবারের সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিখোঁজ মোহাম্মদ পলাশপুর গ্রামের রমজান আলির ছেলে। পারিবারিকভাবে জানা গেছে, তিনি চার বছর বয়স থেকেই মানসিক রোগে আক্রান্ত। গত ১৩ মে রাত ১০টার দিকে পরিবারের অজান্তে নিজ বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় বের হয়ে যান মোহাম্মদ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গত ১৯ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১৪৫২।

পরিবার সূত্রে জানা গেছে, মোহাম্মদের উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। সন্তানকে ফিরে পেতে পরিবারটি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। মোহাম্মদের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৯১৬৯৫৯১৭২, ০১৯৬৪৮৭৫২৫৮ অথবা ০১৯১৬৯৫৯০৪১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্কিত ফাইনালের পর অবসরে রেফারি স্লাভকো ভিনচিচ

মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, দুই মাস পরও সন্ধান মেলেনি

আপডেট সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬