ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে ডিএমপির সমন্বিত উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহিদ মিনারে আগত সর্বস্তরের জনসাধারণের নির্বিঘ্ন ও সুশৃঙ্খল শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় দিবসটি উদযাপনের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি জোরদার করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রস্তাবিত নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার (অতিরিক্ত আইজি) গোয়েন্দা বিভাগকে আগাম তথ্য সরবরাহের ওপর জোর দেন এবং ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করার জন্য নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অবশ্যই শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে ডিএমপির সমন্বিত উদ্যোগ

আপডেট সময় : ১০:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬