ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

‘এই দেশ আমাদের সবার’: জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নবনির্বাচিত সরকারের বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নবগঠিত সরকারকে স্বাগত জানিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি।’ জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার দেশ পরিচালনায় যাত্রা শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার রাতে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার যাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের অকুণ্ র প্রচেষ্টা ও সমর্থনের ফলেই দেশে মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে এক বিশেষ বার্তা প্রদান করেন। তিনি বলেন, ‘মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী—এই দেশ আমাদের সবার।’ তিনি প্রতিশ্রুতি দেন যে, দেশের প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করা হবে। বিএনপি সরকারের মূল লক্ষ্য হবে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

‘এই দেশ আমাদের সবার’: জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নবনির্বাচিত সরকারের বার্তা

আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬