ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা ও নতুন পররাষ্ট্রনীতি: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে বিজয়ী দলের মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, তিনি জোর করে এই পদে আসেননি। তিনি বলেন, “একেকজনের একেকজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়।” বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। এর আগে, বাংলাদেশ সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে এক বৈঠকে অংশ নেন ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

অন্তর্বর্তীকালীন সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান আরও জানান যে, বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার পররাষ্ট্রনীতিতে ফিরে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেবো।” রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বিষয়ে যে কাজ চলছিল, তা কমবে না বরং আরও বাড়বে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের স্বার্থ বজায় রেখে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, যারা এই অভিযোগ করছেন, তাদের পুনরায় ভোট গণনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন। তার মানে গণনা ঠিক হয়নি তাই তো? গুনে নেন আরেকবার, গুণতে তো সমস্যা নেই।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা ও নতুন পররাষ্ট্রনীতি: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

আপডেট সময় : ০৯:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬