ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রমজান শুরু কাল, লাইলাতুল কদর ১৬ মার্চ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস আজ সন্ধ্যায় চাঁদ দেখার মাধ্যমে নিশ্চিত হয়েছে। ফলে, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হবে রোজা। এই মহিমান্বিত মাসেই আগামী ১৬ মার্চ দিবাগত রাতে পালিত হবে লাইলাতুল কদর।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

রমজান শুরু কাল, লাইলাতুল কদর ১৬ মার্চ

আপডেট সময় : ০৯:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬