ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

পরিবহন খাতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: শেখ রবিউল আলম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ, প্রতিটি কাজে জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সকালে সচিবালয়ে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে শেখ রবিউল আলম বলেন, “সরকার প্রধান আমাদের ওপর আস্থা রেখে দেশের যোগাযোগ খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই প্রতিটি মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সেবার সঙ্গে জড়িত। আমাদের মূল লক্ষ্য হবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে জনগণের ভোগান্তি লাঘব করা। জনগণের ট্যাক্সের পয়সা যাতে অপচয় না হয়ে সঠিক খাতে ব্যবহৃত হয়, সেটিই হবে আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করা হবে। সত্যিকার অর্থেই একটি সেবাধর্মী ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করা হয়েছে এবং সেই আস্থার প্রতিদান দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। দেশের স্বার্থে এবং উন্নয়ন অগ্রযাত্রায় আমরা নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত।

অপর প্রতিমন্ত্রী রাজিব আহসান তাঁর বক্তব্যে বলেন, মন্ত্রণালয়ের সেবাগুলোকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করব। প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমরা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।

দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দেশের পরিবহন খাতের মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন। এর আগে সচিবালয়ে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

পরিবহন খাতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: শেখ রবিউল আলম

আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬