ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

‘মব কালচার’ বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, পুলিশকে জনবান্ধব করার নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে আর কোনোভাবেই ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণ-আদালত সংস্কৃতি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি আদায়ের অজুহাতে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা মব কালচার চর্চার দিন শেষ। তবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের সুযোগ অবারিত থাকবে।

গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম পরিচিতি ও মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তিনি মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানান।

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। সাম্প্রতিক সময়ে পুলিশের ভাবমূর্তির যে সংকট তৈরি হয়েছে, তা পুনরুদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হবে। কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির বা অনৈতিক প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাহিনীর কোনো সদস্য যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, নবনিযুক্ত মন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং সশস্ত্র সালাম বা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

‘মব কালচার’ বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, পুলিশকে জনবান্ধব করার নির্দেশ

আপডেট সময় : ০৮:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬