ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

পেশাদারিত্বের মাধ্যমে পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধার হয়েছে: ডিএমপি কমিশনার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। এর ফলে বাহিনীর হারানো ভাবমূর্তি ও গৌরব পুনরায় ফিরে এসেছে। বুধবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২০২৬ সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করায় জনসাধারণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বেড়েছে। আগামী দিনগুলোতে এই অর্জিত সুনাম ধরে রাখতে এবং জনসেবায় আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, রমজানে ইফতারের আগে সড়কে যানবাহনের প্রচণ্ড চাপ তৈরি হয়। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সময়মতো বাসায় ফিরে ইফতার করতে পারেন, সেজন্য ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে তিনি নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে মহান একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলার মতো বড় দুটি আয়োজন রয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া রমজান মাসে বিশেষ করে তারাবির নামাজের সময় চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধ রোধে পুলিশকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ পুরস্কারে ভূষিত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গত মাসের অপরাধ পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

পেশাদারিত্বের মাধ্যমে পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধার হয়েছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬