ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, অগ্রাধিকার নির্বাচনী ইশতেহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিন আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে কর্মব্যস্ত দিন পার করেছেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন তিনি প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে আসেন এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন।

সকাল সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাঁকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর তিনি নির্ধারিত কার্যসূচি অনুযায়ী দাপ্তরিক কাজ শুরু করেন।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দেশের মানুষের প্রত্যাশা পূরণে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নতুন সরকারকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, অগ্রাধিকার নির্বাচনী ইশতেহার

আপডেট সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬