সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার বিকেলে এক বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, “শর্ট টার্মে, ১৮০ দিনের জন্য বিএনপির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যা পূর্বেই প্রস্তুত করা হয়েছিল। বর্তমানে এটি আরও পরিমার্জন করা হচ্ছে এবং খুব দ্রুতই জনগণের সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার গঠিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।”
তিনি আরও জানান, আসন্ন রমজান মাসে যেসব সম্ভাব্য চ্যালেঞ্জ দেখা দিতে পারে, সেগুলো সফলভাবে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৈঠকের ধরন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান স্পষ্ট করেন, এটি কোনো আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক ছিল না। তিনি বলেন, “এটি মূলত একটি সৌজন্যমূলক সভা ছিল, যেখানে মন্ত্রী এবং আমরা উপদেষ্টারা উপস্থিত ছিলাম। আমরা উপদেষ্টারা মন্ত্রিসভার অংশ নই, এ কারণেই এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না।”
রিপোর্টারের নাম 









