ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সুশাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসজুড়ে সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি মন্ত্রণালয়ে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দেন।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, জনগণের বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠিত হওয়ায় প্রধানমন্ত্রী মন্ত্রীদের সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার কথা স্মরণ করিয়ে দেন। তিনি নির্দেশ দেন, নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা যেন কোনো ধরনের প্রভাব বা স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে যেন কঠোর অবস্থান গ্রহণ করা হয়।

রমজান আসন্ন হওয়ায় প্রধানমন্ত্রী এ সময় বিশেষ কিছু নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চান রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক থাকবে। একইসঙ্গে সাহরি, ইফতার ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তার জনসভাগুলোতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড— সেগুলোর দ্রুত দৃশ্যমান বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সুশাসন নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬