ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইরানের সঙ্গে তাদের সামরিক সহযোগিতা আরও জোরদার করছে। একই সঙ্গে তিনি উত্তর কোরিয়া এবং চীনের সঙ্গেও মস্কোর সামরিক সমন্বয় বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাতে পারে এবং ইরান অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। ইউক্রেনের ওপর ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে তিনি উদ্বিগ্ন কিনা, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তেহরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে ইতোমধ্যেই এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের বিশ্বাস করতে পারি না, কারণ একেবারে শুরুতে আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তুতি না থাকা সত্ত্বেও ইরানিরা অস্ত্র দিয়েছিল।’
জেলেনস্কি আরও বলেন, ‘আরেকটি নতুন রণক্ষেত্র যাতে তৈরি না হয়, তার জন্য আমাদের সবকিছু করতে হবে… [কিন্তু] ইরানি এবং উত্তর কোরীয়রা ইতোমধ্যেই আমাদের ওপর হামলা করেছে।’
রিপোর্টারের নাম 























