ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিমান পর্ষদ চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি পেলেন শেখ বশিরউদ্দীন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শেখ বশিরউদ্দীনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এই ক্ষমতা প্রয়োগ করেছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

বিমান পর্ষদ চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি পেলেন শেখ বশিরউদ্দীন

আপডেট সময় : ০৫:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬