ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

রমজান ও ঈদ উপলক্ষে কলেজগুলোতে দীর্ঘ ছুটি শুরু, পাঠদান শুরু ২৯ মার্চ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে সারা দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ বুধবার থেকে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বর্ষপঞ্জির তথ্যমতে, রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষ মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরবর্তী দুই দিন অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ২৯ মার্চ রোববার থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে।

বছরের অন্যান্য বড় ছুটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনের ছুটি বরাদ্দ রাখা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন শীতকালীন অবকাশকালীন ছুটি থাকবে।

নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বিশেষ প্রয়োজনে তাদের সংরক্ষিত কোটা থেকে বছরে সর্বোচ্চ তিন দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করার সুযোগ পাবেন।

এদিকে, দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আগামী ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হতে যাচ্ছে। উল্লেখ্য, পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে উচ্চ আদালতের একটি আদেশ স্থগিত হয়ে যাওয়ায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এই ছুটি বহাল থাকছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

রমজান ও ঈদ উপলক্ষে কলেজগুলোতে দীর্ঘ ছুটি শুরু, পাঠদান শুরু ২৯ মার্চ

আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬