ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় শিক্ষক নেতারা বলেন, নতুন এই সরকার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এবং রাষ্ট্রীয় পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও আইনের শাসন সুদৃঢ় হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সরকারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষার মান বাড়াতে সরকার দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করবে। একইসঙ্গে গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা কাঠামো নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক প্রজ্ঞার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ অপরিহার্য। যদি শিক্ষা, গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়, তবে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে। সবশেষে, তাঁরা নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, প্রজ্ঞা এবং সফল নেতৃত্ব কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

আপডেট সময় : ০৬:২২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬