ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করেছে। এই নবনির্বাচিত সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী এই সংগঠনটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির এই বিজয়কে স্বাগত জানিয়েছে।

মঙ্গলবার সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন স্বাক্ষরিত এক শুভেচ্ছা বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। এই ঐতিহাসিক বিজয়ের জন্য সাদা দল নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে।

সাদা দলের নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। তারা নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মন্ত্রিসভার সকল সদস্যকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবে। তারা প্রত্যাশা করেন, নতুন সরকার বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় আন্তরিক হবে এবং তাদের নেতৃত্বে দেশ এক নতুন জাতীয় ঐক্যের পথে এগিয়ে যাবে।

সাদা দলের নেতারা বিশেষভাবে উল্লেখ করেন যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন, যা নতুন প্রধানমন্ত্রীর মাতার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল, তা নতুন প্রধানমন্ত্রীর হাত ধরেই আরও বেগবান হবে বলে তারা প্রত্যাশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিনন্দন

আপডেট সময় : ১১:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬