ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, তদন্তে পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোশারফ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় একটি অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে।

নিহত মোশারফ রাজবাড়ী জেলার বানিবহ ইউনিয়নের বারতা পুকুর চালা গ্রামের বাতেন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রবিবার সন্ধ্যার পর মোশারফ গণপত্যা এলাকায় তার অটোভ্যান নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোশারফের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬