ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

দায়িত্ব গ্রহণের প্রাক্কালে জিয়া-খালেদার কবরে এমপি আখতারুজ্জামানের শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া তাঁর দায়িত্বভার গ্রহণের পূর্বে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত তাদের সমাধিতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

জিয়ারত শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তিনি দেশের কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর-৪ আসনের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, আখতারুজ্জামান মিয়ার এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দলের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনসহ খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

দায়িত্ব গ্রহণের প্রাক্কালে জিয়া-খালেদার কবরে এমপি আখতারুজ্জামানের শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬