ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

তেঁতুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, গুরুতর আহত চালক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের তেঁতুলিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। সোমবার সকালে তিরনইহাট দৌলতপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম সোহেল (৩০), যিনি একই এলাকার সামাদের ছেলে। আহত চালক আলমগীর (২৫) বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে সোহেল পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় সোহেল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মোটরসাইকেল আরোহী আলমগীরকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীরের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

তেঁতুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, গুরুতর আহত চালক

আপডেট সময় : ০৪:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬