ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভালুকায় স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ৭ কোটি টাকার সম্পদ ভস্মীভূত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় বাশার স্পিনিং লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে কারখানার বেশ কয়েকটি মেশিন, বিপুল পরিমাণ কাঁচামাল ও তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা ব্যাপক হওয়ায় পরবর্তীতে পার্শ্ববর্তী ত্রিশাল, গফরগাঁও, শ্রীপুর এবং ময়মনসিংহ থেকে আরও পাঁচটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। মোট সাতটি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কারখানার উৎপাদন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, কাঁচামাল এবং তুলার গুদাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

ভালুকায় স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ৭ কোটি টাকার সম্পদ ভস্মীভূত

আপডেট সময় : ০৩:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬