সোমবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বগুড়া জেলার নবনির্বাচিত ছয় সংসদ সদস্য। এ সময় তারা দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ কামনা করেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে এই জিয়ারত কর্মসূচিতে অংশ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী) আসনের কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মোরশেদ মিল্টন। জিয়ারতকালে তারা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য প্রার্থনা জানান।
রিপোর্টারের নাম 






















