ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

আরাকান আর্মির হাতে আটক ৭০ জেলে ফিরছেন আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৭০ জন জেলেকে আজ সোমবার ফেরত দিচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির।

জেলেদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির একটি প্রতিনিধি দল দুপুরে টেকনাফের জালিয়াপাড়ার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট থেকে নাফনদীর শূন্যরেখার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে কমপক্ষে ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদের শূন্যরেখায় আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। জেলেদের গ্রহণের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, নাফ নদ ও বঙ্গোপসাগর এলাকা থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া কমপক্ষে ২০০ জেলে এখনও আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের সংকটে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন চাপ: আফ্রিকা ঘুরে আসছে তেলের জাহাজ

আরাকান আর্মির হাতে আটক ৭০ জেলে ফিরছেন আজ

আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬