যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ইসরাইলকে গাজায় সংঘাত ও প্রাণহানি ঘটাতে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
কংগ্রেস সদস্য ওকাসিও কর্টেজ বলেন, ইসরাইলকে দেওয়া মার্কিন সহায়তার শর্তহীনতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, “আমি মনে করি, এই সহায়তা গাজায় গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার নারী ও শিশু প্রাণ হারিয়েছে, যা সম্পূর্ণভাবে এড়ানো যেত।” তাঁর মতে, নিঃশর্ত সামরিক সহায়তার ধারণাটি এখন অর্থহীন প্রমাণিত হয়েছে।
রিপোর্টারের নাম 
























