বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন ভারতীয় লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, গাজ়া গণহত্যা নিয়ে উৎসবের জুরি পরিচালক উইম ওয়েন্ডার্সের মন্তব্যে তিনি ক্ষুব্ধ হয়েছেন। সাংবাদিকরা ওয়েন্ডার্সকে গাজ়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, ‘চলচ্চিত্র বিশ্বকে পরিবর্তন করতে পারে, কিন্তু তা রাজনৈতিকভাবে নয়।’ এমন বক্তব্যকে ‘বিবেকহীন’ বলে বর্ণনা করেছেন অরুন্ধতী।
ওয়েন্ডার্স বলেন, ‘আমাদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে, কারণ আমরা যদি নিবেদিতপ্রাণ রাজনৈতিক সিনেমা তৈরি করি, তাহলে আমরা রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করব। কিন্তু, আমরা রাজনীতির বিপরীতে রয়েছি। আমাদের জনগণের কাজ করতে হবে, রাজনীতিবিদদের কাজ নয়।’
রিপোর্টারের নাম 























