ভারতের সামরিক শক্তি আরও জোরদার করতে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও পাঁচটি ইউনিট কেনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। প্রায় ১০ হাজার কোটি টাকার এই বিশাল প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা ক্রয় বিষয়ক কমিটি’। এই চুক্তির আওতায় মোট ২৮৮টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতের হাতে আসবে।
এই নতুন চুক্তি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে মনে করা হচ্ছে। এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এর মাধ্যমে শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হবে।
শুধু এস-৪০০ ক্ষেপণাস্ত্রই নয়, ভারত দ্রুততার ভিত্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটি হলো ‘পন্টসার এয়ার ডিফেন্স সিস্টেম’। ভারত ডায়নামিক্স লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা ও রপ্তানিকারক সংস্থা ‘রোজ়োবোরাএক্স’-এর যৌথ উদ্যোগে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের সামরিক সক্ষমতাকে আরও বহুমুখী করে তুলবে। এই পদক্ষেপগুলো ভারতের আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক প্রস্তুতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
রিপোর্টারের নাম 























