ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভূমিধস জয়: তারেক রহমানকে মোদি-আনোয়ার ইব্রাহিমসহ বিশ্বনেতাদের অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বড় জয়ের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) থেকেই বিশ্বনেতাদের পক্ষ থেকে এই শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে।

নির্বাচন কমিশনের সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপির সরকার গঠনের এই মাহেন্দ্রক্ষণে এশিয়ার প্রভাবশালী দেশগুলোর শীর্ষ নেতারা তারেক রহমানকে ফোন করে ও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং ভারত দুই দেশের জনগণের শান্তি ও অগ্রগতির প্রতি অঙ্গীকারবদ্ধ।

বিএনপির এই বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেসিডেন্ট জারদারি তার বার্তায় গণতান্ত্রিক অংশীদারিত্ব ও পারস্পরিক উন্নয়নের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিএনপির এই জয়কে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিএনপির এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “তারেক রহমান ও বিএনপিকে তাদের অভাবনীয় সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশের মানুষ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যালটের মাধ্যমে তাদের রায় স্পষ্ট করেছে।”

এদিকে, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে সফল নির্বাচনের জন্য দেশের জনগণকে অভিনন্দন এবং বিজয়ী দল হিসেবে বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এক বার্তায় তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি বিএনপির এই জয়কে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন এবং আগামীতে ঢাকা ও মালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিশ্বনেতাদের এই অভিনন্দন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য বড় ধরনের কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। ওদিকে, বড় জয়ের পর এখন নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

ভূমিধস জয়: তারেক রহমানকে মোদি-আনোয়ার ইব্রাহিমসহ বিশ্বনেতাদের অভিনন্দন

আপডেট সময় : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬